মনপুরায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

ভোলার মনপুরায় মুজিবর্ষ উপলক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। এই সময় বিভাগীয় কমিশনার সাথে সফরসঙ্গী হিসাবে ছিলেন ভোলা জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় চরতাড়–য়া ভ্রমনশেষে স্পীডবোটযোগে মনপুরায় আসেন।

এই সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
পরে মনপুরা থানার পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, হাজিরহাট ইউনিয়নে আ’লীগের প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন নির্বাচনে আ’লীগের প্রার্থী অলি উল্লা কাজল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
