নবাগত জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী কে কৃষি ব্যাংকের কর্মকতাদের শুভেচ্ছা

বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলা মুখ্য অঞ্চলের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও জেলা কৃষি ঋণ কমিটির সভাপতি মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কর্মকর্তাবৃন্দ। রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন মুখ্য অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, ভোলা শাখার ব্যবস্থাপক রফিউদ্দিন, অফির্সাস ঐক্য পরিষদের সভাপতি মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ, কার্যকরী সদস্য কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ ফারুক,বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মোহাম্মদ হাসান মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ হাসিবুল খান সভাপতি কর্মচারী ইউনিয়ন সি বি এ ৯ মোঃ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক।
