সর্বশেষঃ

মনপুরায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন

যুক্তরাজ্য সরকারের অর্থায়নে

ভোলার মনপুরা উপকূলে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর আর্থিক সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্ত্ববধানে ইএইচডি এর মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন করা হয়। বুধবার দুপুর ১২ টায় এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ সাঈদ রেজাউল ইসলাম।
পরে ডাকবাংলো হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ সাঈদ রেজাউল ইসলাম।
জেলা সিভিল সার্জন বক্তব্যে বলেন, উপকূলবর্তী সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্ঠা। এই প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইজুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় প্রকল্প সমন্বয়ক পিএইচডি কর্মকর্তা মোঃ মোনেম খান, ইএইচডি প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।