সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে ভোলার বাণী পরিবারের শোক

সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে ভোলার বাণী পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ভোলার বাণী পত্রিকার সম্পাদক মুহা: মাকসুদুর রহমান।
এক শোক বার্তায় তিনি বলেন, জয়নুল হক সিকদার একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার হাতেগড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান তাকে এ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে বাঁচিয়ে রাখবে।
মুহা: মাকসুদুর রহমান তার শোকবার্তায় জয়নুল হক সিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার বুধবার সংযুক্ত আরব আমিরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
