ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
ভোলার দক্ষিণ দিঘলদী আ’লীগ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাবাজার আঞ্চলিক ছাত্রলীগ

ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাবাজার আঞ্চলিক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ। মঙ্গলবার ও রাতে বাংলাবাজার কুড়ে ঘর চাইনিজপাক রেস্টুরেন্টে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নব নির্বাচিত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও ভোলা গণমানুষের নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের নেতৃত্বে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে।
