ভোলা পৌর ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর উঠান বৈঠক

আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচন উপলক্ষে ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান গত ২৯ জানুয়ারী বিকালে পৌরসভার ২নং ওয়ার্ডের পৌর আলগী ইয়াছিন ডিলার এর বাড়ির দরজায় উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে বিভিন্ন এলাকার প্রায় ৫শ নারী-পুরুষ মিছিল করে এসে উঠান বৈঠকে মিলিত হন।
এসময় উঠান বৈঠকে মিজানুর রহমান মিজান বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে এলাকার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার সুযোগ করে দিন। এদিকে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেন। এসময় ২নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।