ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
ভোলায় গাঁজাসহ যুবক আটক

ভোলায় গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারী) দুপুরে ভোলা ডিবির একটি দল ভেদুরিয়া থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্সে অবস্থান করছে সরকার। তারই ধারাবাহিকতায় ভোলা জেলা পুলিশ সর্বদাই তৎপর। ভোলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান সঙ্গী অফিসার ও ফোর্স নিয়ে শুক্রবার (৮ জানুয়ারী) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৩৫০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) সহ মোঃ ইউনূছ তালুকদার (২৪) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করা হয়। ইউনূছ চর ভেদুরিয়া ৫নং ওয়ার্ডের আইয়ুব তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
