বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাজাহান আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

ভোলার বনেদি পরিবার ইলিশা নাদের মিয়া বাড়ীর মরহুম মাওলানা মোমতাজুল করিম মিয়ার ছেলে, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছের ছোট ভাই ও দিদার জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাজাহান আর নেই। তিনি রবিবার (৪ জানুয়ারী) ভোলা সদর হাসপাতালে সন্ধ্যার দিকে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রমহুমের জানাযা মঙ্গলবার সকাল ১১টায় শহরের বাংলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুর সংবাদ শুনে শেষ বিদায়ের আগে এক নজর দেখার জন্য ভোলার আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী তার বাসায় ছুটে যান।
জেলা আওয়ামীলীগের প্রাক্তন নেতা ও মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাজাহান এর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সহ-সভাপতি আশ্রাফ হোসেন লাভু, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও শোক জানিয়েছেন ভোলা জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপানসহ জেলা ও উপজেলা নেতা-কর্মীরা। আরো শোক জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম নিরব মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা। শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক এম এ তাহের, এম হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলা জাতীয় পার্টি নেতা আবদুল্লাহ আল মামুন খসরু, দৈনিক ভোলার বাণীর পরিবার, দৈনিক দক্ষিণপ্রান্ত পরিবার, ভোলা জেলা শিক্ষক পরিষদ প্রমূখ।
উল্লেখ্য, মরহুম মিয়া মোহাম্মদ শাজাহান মিয়ার ছোট ভাই শাহ নেওয়াজও গত ১৫ দিন আগে মৃত্যু বরন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।