ভূঁইয়া আনোয়ার আর আমাদের মাঝে নেই

ভোলা সদর উপজেলার আলীনগর আজিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সিদ্দিকুর রহমানের বড় ছেলে ভোলা শহরের অতি পরিচিত মুখ ভূঁইয়া আনোয়ার আর আমাদের মাঝে নেই। গত ৩১ শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্র ৭ টা ৩৭মিনিটের সময় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি——-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুর আগে তিনি স্ট্রোক করেন।
ভোলা আলিনগর আজিজিয়া মাদ্রাসার মাঠে ১ লা জানুয়ারি ২০২১ রোজ শুক্রবার সকাল দশটায় তার জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করানো হয়। মৃত্যুকালে পিতা-মাতা ৫ ভাই, ২ বোন, স্ত্রি, ও ১ টি মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভূঁইয়া আনোয়ারের অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।