ভোলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ভোলা সদর উপজেলা শাখার মানববন্ধন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভোলায় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদেৱ স্মাৱকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ভোলা সদর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন বেসরকারি স্কুল কলেজেৱ তৃতীয় শ্রেণীর কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশ সরকারের কাছে তাদের পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, তৃতীয় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড-১১ তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা অথবা অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদন্নতির ব্যবস্থা করতে হবে। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

মানববন্ধন শেষে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাৱ কাছে বিভিন্ন দাবি জানিয়ে স্মাৱকলিপি প্রদান করা হয়।
