সর্বশেষঃ

গলাচিপায় ভাই ভাইয়ের দ্বন্দ্ব ॥ পাল্টাপাল্টি মামলা

পটুয়াখালী গলাচিপা উপজেলায় পূর্ব শত্রুতার কারনে ভাই ভাইয়ের পরিবারে মারামারি। প্রান বাচাতে মরিচের গুড়া ব্যবহার। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা হয়েছে বলে জানা গেছে।

মামলা ও সরেজমিনে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডে মৃত ওমর হাওলাদারের বাড়িতে ২১ ডিসেম্বর সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। শামসুল হক হাওলাদার এর বসত ঘরের সামনে তার ছোট ভাই জালাল সহ অন্যান্য সদস্যরা লাঠি ছোরা দা নিয়ে ক্ষিপ্ত হয়ে আসলে ভুক্তভোগীরা ভিতু হয়ে প্রান বাচাতে দরজা বন্ধ করে নিজ ঘরের মধ্যে আশ্রয় নেয়। তখনই জালাল হাওলার ও তার সাথে থাকা কয়েক জন রামদা, লোহার রড লাঠি নিয়ে দরজা-কপাট ভেঙে ভিতরে ঢুকে পরলে সামসুলহক হাওলাদার ও তার পরিবারের সদস্যরা জীবন বাচাতে মরিচের গুঁড়ো ছুরতে বাধ্য হয় বলে শামসুলহক স্বীকার করেছেন। উক্ত ঘটনার বিষয় বিবাদী জলিল হাওলাদারে কাছে জানতে চাইলে তিনি একটি দা (বাংলা) নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে স্বীকার করেছেন।
স্থানীয় ওয়াজেদ আলী মৃধা এর ছেলে ফরিদ হোসেন ঘটনার সময় উপস্থিত হয়ে হামলাকারী জালালের হাত থেকে একটি দা উদ্ধার করে বলে সরজমিনে জানা গেছে। আরও জানা গেছে মৃত ফয়জুদ্দিন হাওলাদার এর ছেলেদের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এই বিরোধ কারনে মাঝে মধ্যে বিবাদ লেগেই থাকে। এলাকাবাসী সমাধানের চেষ্টা করে ব্যার্থ হয়েছে।
এ বিষয়ে আহত রুমা বেগম বলেন, জালাল হাং দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের সাথে কারনে, অ-কারনে বিরোধিতা করে চলছে। তুচ্ছ ঘটনাও দা-বগী নিয়ে বসত ঘরে এসে হুমকি দিতো। কখনো কখনো পরিবারের লোকজনকে একা পেলে আক্রমণ কারার চেষ্টা করে। তার ভয়ে সামাজিক ভাবে চলাফেরা করা কঠিন হয়ে গেছে। এই বিরোধের সুষ্ঠু সমাধান না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে তাই উক্ত ঘটনার ন্যায় বিচার পেতে ২২ ডিসেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গলাচিপা এর আদালতে সামসুলহক হাওলাদারের পুত্রবধূ মোসা: রুমা রেগম (৩০) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী ডিবি অফিসারকে তদন্ত করে প্রতিবেদ দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।