মুক্তিযোদ্ধা শহীদ সালামের পিতা আব্দুর রশিদের ইন্তেকাল

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা দাইমুদ্দীন হাজীর বড় ছেলে আব্দুর রশিদ শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টা ৫২ মিনিটে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।তিনি ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সালামের পিতা। মৃত্যুকালে তার স্ত্রী জবেদা খাতুন, তিন ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুর রশিদ এর জানাজা নামাজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় রাড়ীরহাট বাজার জামে মসজিদের মাঠে অনুষ্ঠি হবে। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাজায় শরীক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ করেছন মরহুমের পরিবার।
