সর্বশেষঃ

মনপুরায় কারিতাস মুক্তি-৩ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

ভোলার মনপুরায় ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস) পরিচালিত বে-সরকারি এনজিও কারিতাস এর মুক্তি-৩ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্যান্সিস ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।
পরিচিত সভায় প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ জহিরুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামিম মিয়া, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান, বরিশাল মুক্তি-৩ প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুমত্র মজুমদার। এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলি উল্যাহ কাজল, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ননী গোপাল বিশ^াস, উপজেলা মৎস্য অফিসার আব্দুল গাফফার, মনপুরা কারিতাস মুক্তি-৩ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার শ্রী অশোক কুমার রায় প্রমুখ। এছাড়াও সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।