করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযারী মাস্ক না পরায় ৮ পথচারী কে ১৯শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এই সময় গরীব ও পথশিশুদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ্ আহমেদ। রবিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোলার ইলিশা সড়কের পরানগঞ্জ, জংশন বাজার ও তালতলী লঞ্চঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ্ আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ্ আহমেদ বলেন, সরকারী নির্দেশনা অনুযারী মাস্ক পরার কথা থাকলেও মানুষ মাস্ক পরিধান করছে না, তাই আমরা শতভাগ মাস্ক পরা নিশ্চিত করার জন্যই এই অভিযান করি।