সর্বশেষঃ

সুখরঞ্জন সরকারের মৃত্যুতে অধ্যক্ষ এম ফারুকুর রহমানের শোক

ভোলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রখ্যাত নাট্য কর্মী সুখরঞ্জন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সাবেক সভাপতি ভোলা প্রেসক্লাব ও ভোলা জেলা দুর্নীতি দমন কমিটি।
তিনি এক শোক বার্তায় বলেন, সুখরঞ্জন সরকারের মৃত্যুতে আমি মর্মাহত ও ব্যথিত। ১৯৫০ দশকের শেষ ভাগ থেকে ৭০ দশকের মাঝামাঝি পর্যন্ত আমরা ছিলাম প্রখ্যাত কাহালি পরিবারে অনুজ কুমার কাহালির নেৃতত্বে নাট্যকর্মী। ইতিমধ্যে এই সঙ্গে যুক্ত হয়েছিলেন জনাব মোশারেফ হোসেন শাজাহান। পরে অবশ্য ভোলা শহরের শাহজাহান-ই নাট্যকর্মীদের সঠিক পথ দেখান। এছাড়াও তিনি অসুস্থ্য হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমার সঙ্গে তার দীর্ঘ কালের সখ্যতার কোন ঘাটতি ছিল না। তিনি ছিলেন বয়োজোষ্ঠ্য অকৃত্রিম এক বন্ধু। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এখানে উল্লেখ না করলেই নয় যে, মৃত সুখরঞ্জনের পিতা ছিলেন ভোলা শহরের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব প্রকাশ চন্দ্র সরকার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।