ভোলায় এডাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস কার্যালয়ে এডাবের বার্ষিক সাধারণ সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডাব ভোলা জেলার সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা বিডা’র নির্বাহী পরিচালক আক্তার হোসেন লিটন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব বরিশাল বিভাগীয় সমন্বয়কারী কেএম জাহাঙ্গীর আলম। এ সময় সেখানে আরো বক্তৃতা করেন, আঙ্গীনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক বিলকিস জাহান মুনমুন, দুস্থ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচলক লায়লা আরজুমান বানু, আইসিডিএস’র নির্বাহী পরিচালক মো: মর্তুজা খালেদ, সিডিআই এর নির্বাহী পরিচালক সৈয়দ মুজিবুর রহমান প্রমূখ।
সভায় ২০১৯-২০২০ সালের বার্ষিক প্রতিবেদন এবং ২০২০-২০২১ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সভাপতির বক্তৃতায় আক্তার হোসেন লিটন বলেন, ভোলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএসকে এডাবের সদস্য পদ দেয়া হয়েছে। তিনি এডাবের সকল সদস্যকে স্বাস্থ্য বিধিমেনে আগামী ১৬ ডিসেম্বর তারিখে মহান বিজয় দিবস উদযাপনের আহবান জানান।
