ভোলায় শ্রমিক দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালিত

তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে ভোলায় শ্রমিক দলের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান।
এসময় আরো বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বশির হাওলাদার, থানা সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদত তসলিম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, পৌর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামসহ জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, জেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।