সর্বশেষঃ

টুটুল মেমোরিয়াল স্মৃতি সংঘের সভাপতি সফিকুল ইসলামের জন্মদিন পালিত

ভোলার প্রতিবাদি কন্ঠ, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা সচেতন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক, টুটুল মেমোরিয়াল স্মৃতি সংঘের সভাপতি ভোলার মানবতাপ্রেমী মোঃ সফিকুল ইসলাম এর জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় দৈনিক ভোলার বাণী অফিসে এই প্রতিবাদি কন্ঠস্বর, সকলের প্রিয় মিডিয়া বান্ধব মোঃ সফিকুল ইসলাম এর জন্মদিন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মাকসুদ রহমান, ভোলা সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, দৈনিক মানব জমিন ভোলা প্রতিনিধি ও ভোলা নিউজ সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, টুটুল মেমোরিয়াল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক রফিকুল আমিন, জেলা সৈনিক লীগের আহ্বায়ক ও আলিনগর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মহাসিন পাটোওয়ারী, সাবেক ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগ এর নির্বাহি কমিটির সদস্য আনন্দ টেলিভিশনের ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগের নির্বাহি কমিটির সদস্য ও সাংবাদিক এম জামিল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ সদস্য মোঃ আরিফ হোসেন রাঢ়ী, দৈনিক ভোলার বাণী’র ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, এডভোকেট সাংবাদিক মোঃ সাহিন কাদের, দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন, মাহে আলম মাহী, বিটিবি ও মাইটিভি’র ক্যামরাম্যান মোঃ রানা ইসলামসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের একঝাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।