গলাচিপায় চাকরির নামে প্রতারণা, টাকা দিয়ে দিশেহারা

পটুয়াখালী গলাচিপা উপজেলায় সেনাবাহিনীতে যোগদান করিয়ে দেওয়ার কথা বলে ছয় লক্ষ টাকা আত্মসাৎ করার খবর পাওয়া গেছে। চাকরিতে যোগদান না করাতে পেরে গা ডাকা দিয়েছে প্রতারক।
জানা গেছে, পটুয়াখালী গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়ন মোঃ আলতাফ হোসেন আকনের ছেলে ফেরদাউস কে সেনাবাহিনীর চাকরিতে যোগদান করিয়ে দেওয়ার কথা বলে ছয় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। পার্শ্ববর্তী মোঃ সফি সিকদার এর ছেলে ছলেমানের যোগসাজশে তার বড় ভায়রা বকুলবাড়িয়া ইউনিয়নের বাসেদ ঢালী লোভনীয় প্রস্তাব দেয়। সরল বিশ্বাসে প্রতারকের লোভনীয় প্রস্তাবটি ফেরদৌসের পরিবার গ্রহণ করে। গত ১/২/১৯ ইংরেজি তারিখে ফেরদাউস এর পিতা-মাতার কাছ থেকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রাথমিক ভাবে আংশিক টাকা নিয়ে যায়। পরবর্তীতে খুলনা নিয়ে যোগদানের তারিখ নির্ধারণ করে এবং চুক্তিবদ্ধ সম্পুর্ন টাকা পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করে। ফেরদাউসের পিতা-মাতা উপায়ন্ত না পেয়ে স্বজনদের কাছ থেকে ধার-কর্জ ও জমাজমি বিক্রি করে সম্পুর্ন টাকা ছলেমানের মাধ্যমে আঃবাসেদকে পরিশোধ করে। অতঃপর চাকরিতে যোগদান না করাতে পেরে গচ্ছিত টাকা ফেরত দেওয়া নিয়ে দিনের পর দিন ঘুরাতে থাকে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বকুলবাড়িয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মোঃ সিদ্দিক ঢালীর বড় ছেলে মোঃবাসেদ ঢালীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগ করা হয়েছে বলে ফেরদৌসের মাতা খাদিজা বেগম জানান।।
