লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ভোলার বিএনপি নেতা নোমান চেয়ারম্যান সম্পূর্ণ সুস্থ্য

ভোলার বিএনপি নেতা ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ্য। তিনি এখন তার বাসায় অবস্থান করছেন। তিনি অসুস্থ্য এমন খবর পেয়ে নেতা-কর্মীরা তার বাসায় গিয়ে দেখা করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি এখন সম্পূর্ণ সুস্থ্য। যখন অসুস্থ্য হয়েছিলাম তখন ভোলাসহ দেশবাসী আমার জন্য দোয়া করেছে, এর জন্য তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।

উল্লেখ্য, এ বিএনপি নেতা গত শনিবার (৩ অক্টোবর) এ্যাপেন্টিস রোগে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকার হলি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। ডাক্তার সামি আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ্য।
