সর্বশেষঃ

ধর্ষণের প্রতিবাদে ভোলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

বাংলাদেশে ধর্ষণ, হামলা নির্যাতন ও হত্যা নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ভোলা জেলা আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ বারের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মোঃ সালাহ্ উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. ড. আমিরুল ইসলাম বাছেত, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ রেজাউল করিম ফারুক, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ ছালা উদ্দিন আহমেদ প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ ইফতারুল হাসান শরীফ, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক অ্যাড. মোঃ ইউসুফ, অ্যাড. মোঃ মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. মোঃ তৈয়ব, অ্যাড মোঃ ইউসুফ, অ্যাড. মোঃ ফরিদুর রহমান মিয়া, অ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান, অ্যাড. মোঃ মাহবুবুর রহমান, অ্যাড. মোঃ মাহবুব আলম, অ্যাড. মোঃ ফয়সাল আহমেদ রাসেল, অ্যাড. মোঃ কাউছার আহমেদ, অ্যাড মসিউর রহমান মুরাদ অ্যাড. মোঃ আরিফুর রহমান, অ্যাড. মোঃ জিয়াউর রহমান, অ্যাড. মোঃ জাবেদ ইকবাল, অ্যাড. মোঃ অ্যাড শাহ আহসান উল্লাহ সুমন, প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।