লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুচক্রী মহলের প্রচারণা

ভোলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভোলা সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে গত ২৪/০৭/২০১৯ ইং তারিখে নিযুক্ত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ি। প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই তিনি বিদ্যালয়টিকে তার মনের মত করে সাজিয়েছেন অন্যন্য সাজে। বিদ্যালয়ের আঙ্গিনা থেকে শুরু করে বিজ্ঞানাগার নির্মানসহ নানা উন্নয়নমূলক কর্মকা-ে রয়েছে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের আন্তরিক প্রচেষ্টা। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা জীবন শেষ করেন। তবে তিনি ভোলায় যোগদানের পূর্বে বরিশাল জেলা স্কুলসহ বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।
প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন একান্ত সাক্ষাতে জানন, গত বছর জেএসসি পরীক্ষা চলাকালিন সময়ে দপ্তরি বাচ্চু প্রশ্ন ফাঁস করলে বিষয়টি আমার নজরে আসে। আমি তখনই প্রশ্ন ফাঁসের অপরাধে বাচ্চুকে বহিষ্কার করেছি। তাছাড়া ৩য় শ্রেণীতে একজন সনদবিহীন ভুয়া মুক্তিযোদ্ধার নাতিকে ভর্তি না করায় আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল গত ০১ই অক্টোবর ২০২০ ইং তারিখে সংবাদ সম্মেলন করে। পাশাপাশি বিভিন্ন চাঁদাবাজদের আমি আশ্রয় না দেয়ার পর থেকেই কুচক্রী মহলটি আমার পিছু নেয়। তারা আমার বিরুদ্ধে ভর্তি বাণিজ্য সহ নানাবিধ মিথ্যা অভিযোগ তোলে যা পরবর্তীতে মিথ্যা ও সাজানো বলে প্রমানিত হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস বলেন, দেলোয়ার স্যার একজন ভাল মানুষ। শিক্ষা সংক্রান্ত তার কোন শুংটি আমি খুজে পাইনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) আতাহার মিয়া বলেন, দেলোয়ার স্যারের সাথে কাজ করতে গিয়ে যতটুকু দেখেছি উনি সর্বদা তার দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিক ছিলেন। তার কাজের মধ্যে কোন অস্বচ্ছতা দেখিনি। তিনি সর্বদা ন্যায় সংগত কাজ করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত।
