সভাপতি আলাউদ্দিন-সম্পাদক আজিজুল হক

ভোলা জেলা শ্রমিক ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ভোলা জেলা শ্রমিক ঐক্য পরিষদ সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ভোলা জেলা শ্রমিক ঐক্য পরিষদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন। সম্মেলনে বিগত দিনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দ। আলোচনায় ঐক্য পরিষদ শক্তিশালি করার জন্য আগামী ২ দুই বছরের জন্য ২১ সদ্স্য কমিটি গঠন করা হয়।
কমিটিতে মোঃ আলাউদ্দিন সভাপতি, মোঃ আকবর হোসেন সিনিয়র সহ-সভাপতি, মোঃ সুমন তালুকদার সহ-সভাপতি, মোঃ মহিউদ্দিন সাকিল সহ-সভাপতি, মোঃ নৃরুল হক সহ-সভাপতি, মোঃ ফজলুর রহমান সহ-সভাপতি, মোঃ মোশারেফ হোসেন সহ-সভাপতি, মোঃ আজিজুল হক সাধারন সম্পাদক, মোঃ নুরে আলম যুগ্ম সম্পাদক, মোঃ গোলাম মোস্তফা যুগ্ম সম্পাদক, মোঃ হারুন হাওলাদার যুগ্ম সম্পাদক, মোঃ শেখ ফরিদ সাংগঠনিক সম্পাদক, মোঃ ফিরোজ আলম সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ সফিকুর রহমান দপ্তর সম্পাদক, মোঃ জসিম উদ্দিন কোষাধক্ষ্য, মোঃ আলমগির হোসেন প্রচার সম্পাদক, মোঃ ছিদ্দিকুর রহমান নির্বাহী সদস্য, মোঃ সোহাগ নির্বাহী সদস্য, মোঃ মনির হোসেন নির্বাহী সদস্য, চন্দ্র মোহন ছিডু নির্বাহী সদস্য, মোঃ নুরে আলম নির্বাহী সদস্য। আগামিতে ঐক্য পরিষদকে আরো গতিশীল করার অঙ্গীকার করে সম্মেলন এর সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।