সর্বশেষঃ

ভোলায় কাকড়া চাষীদের সাথে মাছের খাবার ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

ভোলায় কাকড়া চাষীদের সাথে মাছের খাবার ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় কাকড়া চাষ প্রযুক্তি সম্প্রশারণ ও উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
‘করবো মোরা কাকড়া চাষ, থাকবো সুখে বারো মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্ধোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। আরো বক্তব্য রাখেন উপ পরিচালক আহসান উল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান, ও কাকড়া প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মেহেদী আজম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন মাছের ফিড কোম্পানীর প্রতিনিধি, খামারী ও ঔষধ প্রস্তুতকারী কোম্পানির প্রতিনিধিগন অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।