সর্বশেষঃ

অসুস্থ্য সাংবাদিক সুমনের পাশে সদর উপজেলা ছাত্রদল নেতাকর্মী

সাংবাদিক ও ভোলা জেলা ছাত্রদল নেতা এইচ আর সুমন গত ৩০ সেপ্টেম্বর থেকে অসুস্থ্য হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন। তার অসুস্থ্যতার খবর শুনে ৪ অক্টোবর তাকে দেখতে যান সদর উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
সূত্রে জানা গেছে, জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের ভোলা জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা জেলা শাখার সাবেক নির্বাহী সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ আর সুমন ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ সাংবাদিক ও জেলা ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছেন ভোলা সদর উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার তাকে দেখতে যান সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী সাখাওয়াত শাকিল, উপজেলা ছাত্রদল নেতা জিএম ছানাউল্লাহ, মোঃ শামিম, সাইফুল, পৌর ছাত্রদল নেতা জাকারিয়া মঞ্জু, ইমন, আরমান, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ রুবেল, কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান, আরাফাত ইসলাম, হাসানসহ ছাত্রদলের ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় ভোলা সদর উপজেলা ছাত্রদলের নেতা সাখাওয়াত শাকিল সহ সকল নেতাকর্মীরা তার সুস্থ্যতা কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।