চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা, ভোলার মানুষের আশা আকাঙ্খা এবং প্রত্যাশা
ভোলা জেলা ছাত্রলীগের বিশেষ প্রেস বিজ্ঞপ্তি

ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ নানাভাবে ছাত্রলীগের ভূয়া পদবী ব্যবহার না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা ছাত্রলীগ।
ভোলা জেলা ছাত্রলীগের এক জরুরী সভায়, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম চৌধুরী পাপন ও সাধারণ সম্পাদক মোঃ রিয়জ মাহমুদ স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়নি। অনতিবিলম্বে ভোলা জেলা ছাত্রলীগের সকলকে জানানো যাইতেছে, যারা ফেইসবুকে বা বিভিন্ন ভাবে পদবি ব্যবহার করছেন তাদেরকে তাহা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। এর পরেও যারা ছাত্রলীগের পদবি ব্যবহার করে অন্যায় কাজ করবেন, তার দ্বায়ভার ভোলা জেলা ছাত্রলীগ নিবে না। আপনারা ভোলা জেলা ছাত্রলীগকে বিতর্কীত করার জন্য সংগঠনের পদবি ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
