পায়রা নদীতে মাছ ধরা নিয়ে সংঘাত

পটুয়াখালীর পায়রা নদীতে মাছ ধরা নিয়ে জেলেদের মাঝে সংঘাত ঘটনা ঘটে। এই সংঘাতে জেলে জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ২৭ আগষ্ট আনুমানিক সন্ধা ছটার দিকে বড় বাইশদা ইউনিয়ন টুঙ্গিবাড়িয়া স্লুইসগেট পক্ষদ্বয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এই হামলার শিকারে মৃত নুরু মৃধার ছেলে জাহাঙ্গীর গুরুতর আহত হয়। নদীতে ইলিশ মাছ ধরার জাল ফেলা নিয়ে কথার কাটাকাটি হয় অতঃপর জাল তুলে তীরে আসলে জেলেদের মাঝে সংঘাত সৃষ্টি হয়।
এ ব্যাপারে আহত জাহাঙ্গীর বলেন নদীতে শিকার করা মাছ বিক্রি ও জমি নিয়ে স্থানীয় মাছের গদির মালিক মফিদুল মল্লিকের সাথে পুরানো বিরোধ চলছিল। ঘটনার দিন তার সাথে ব্যবসায়ী জেলেদের দিয়ে নদীতে মাছ না ধরার হুমকি দেয় এবং এ নিয়ে নদীর মধ্যে কথার কাটাকাটি হয়। নৌকা ও জাল নিয়ে স্লুইসগেট পৌছাতেই প্রতিপক্ষরা আমার উপর হামলা চালায়। এই হামলার বিচার চাই।
