অল্প সময়ে এত মানুষের ভালোবাসা, ভেদুরিয়ায় হাজী জাকিরের নির্বাচনী র্যালিতে জনস্রোত
জেলা কৃষকদল সভাপতিকে দেখতে যান সংগঠনের নেতৃবৃন্দ

ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু গত ১২ সেপ্টেম্বর থেকে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক দূরুত্ব বজায় রেখে অসুস্থ্য সভাপতিকে দেখতে যান দলের নেতা-কর্মীরা। শনিবার দুপুরে তার বাড়ীতে গিয়ে দেখা করেন তারা। এ সময় জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তছলিম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, থানা কৃষক দলের সভাপতি কাজী শাহীন, পৌর কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু খান, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নাজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টুর রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত করেন।
