সর্বশেষঃ

রাজনীতি করবো না, মানুষের জন্যই কাজ করে যাচ্ছি : প্রবাসী আবুল কাশেম

দ্বীপজেলা ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী আবুল কাশেম। একজন দানশীল ও গরীব অসহায় দুস্থ মানুষের বন্ধু হিসেবেই পরিচিতো তিনি। ভোলার যে কোন গ্রামে কোন এতিম মেয়ের বিবাহ হচ্ছে না টাকার অভাবে, চিকিৎসা হচ্ছে না, সংসার চলে না প্রতিবন্ধী পরিবারের। এমন খবর পেলেই সেই পরিবারের পাশে নিজের সামর্থ্যানুযায়ী সহযোগীতা করে যাচ্ছেন।
আবুল কাশেম। তার সহযোগীতায় উত্তর দিঘলদী ৬নং ওয়ার্ডের শিশু ছাদিয়ার অপারেশন হচ্ছে আজ স্থানীয় সাংবাদিক মঞ্জুররহমান কামরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন করলে সৌদি আরব থেকে দেখে মন কেঁদেছে এই দানশীল আবুল কাশেম এর তিনি সাথে সাথে কামরুলের সাথে কথা বলে টাকা পাঠিয়ে দিয়েছে ওই বাচ্ছার অপারেশন এর জন্য।
কামরুল জানান, আবুল কাশেম ভাই আমাদের উত্তর দিঘলদীর গর্ব, মানুষের হাজার হাজার কোটি টাকা থাকলেও কারো উপকার হয় না কিন্তু প্রবাসে থেকেও দেশের মানুষের বিপদে তিনি সহযোগীতা করে যাচ্ছেন।
তিনি বলেন, ৯নং ওয়ার্ডের স্বামী পরিত্যক্তা নুরজাহান নামে বৃদ্ধা মহিলার চিকিৎসা খরচ, গত রমজানে ১শ পরিবারকে ২০ কেজি করে চাল দিয়েছে, করোনাভাইরাসে আমাদের ইঊনিয়নে ২ ধাপে প্রায় ৪শ পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি মশারি ডাল, ১কেজি সয়াবিন, ৫কেজি আলু, ১কেজি লবন, ১টি সাবান বিতরন করেন, রাড়ীরহাট জামে মসজিদে ১লক্ষ টাকা, নাছির মাতাব্বর বাড়ী মসজিদে ২০হাজার টাকা, কুনি শিকদার বাড়ী মসজিদে, বেড়ির হাট মসজিদ সহ অনেক মসজিদে ঈমামের বেতন দেন, মুকবুল হাওলাদার বাড়ী র জামে মসজিদ নির্মান করেন কাশেম ভাই।
কেউ সমস্যায় পরলে তাদের কর্মের, এছাড়া, বেশ কিছু লোককে হজ্বে নিয়েছে, কেঊ গরিব মিথ্যা মামলায় পড়লে নিজ খরচে তার পাশে দাঁড়ান। রমজানে, গরীব দুঃখীদের যাকাত প্রদান, কোরবানী দিয়ে প্রতিবেশী দের মাঝে বিলিয়ে দিয়েছেন তার প্রতিনিধি ফখরুল ইসলাম লাবলু হাওলাদাররের মাধ্যমে ও তিনি বিভিন্ন ভাবে মানুষ কে সাহায্য করে যাচ্ছেন।
ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়কারী ইয়ামিন হোসেন বলেন, আমার ফেসবুকে পোষ্ট দেখে প্রবাসী আবুল কাশেম ভাই অসহায় ইলিশার মাইনুদ্দিনের পরিবারকে ১০ হাজার টাকা দিয়েছে একটি এতিম মেয়ের বিবাহের জন্য ১০ হাজার টাকা দিয়েছেন এবং রাজাপুরের একজন ভিক্ষুকের পরিবার কে ১০ হাজার টাকা দিয়ে তার ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
প্রবাসী আবুল কাশেম বলেন, আমার বাড়ী উত্তর দিঘলদী ইউনিয়নে। আমি দীর্ঘদিন বিদেশে থাকি, দেশের মানুষের কষ্ট দেখলে আমার মন কাঁদে তাদের জন্য কিছু করতে। মহান আল্লাহ্ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে সেই হিসেবে আমি মানুষ কে সহযোগীতা করার চেষ্টা করি।
তিনি আরো বলেন, অনেকে মনে করেন আমি রাজনীতি করবো। নাকি কোন নির্বাচন করবো। আসলে এগুলো কিছুই আমি করবো না। আমি যা করি আল্লাহ্ কে খুশি করার জন্যই করি, মানুষের দোয়ার জন্য করি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।