লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ভোলার রাজাপুরে ফের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত-২

সম্প্রতি ভোলা সদর উপেজলার রাজাপুরের শ্যামপুর ক্লোজার বাজারে থেমে থেমে দু’দফার সংগর্ষের ঘটনা ঘটে। গত ৫ ই সেপ্টেম্বর সকালে ফকির গ্রুপ ও দেওয়ান গ্রুপ দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলেও সক্রিয় উপস্থিত ছিলেন ফকির গ্রুপ। অপরদিকে রবিবার সন্ধ্যায় ফের সংঘর্সের ঘটনা ঘটলে সক্রিয় উপস্থিত ছিলেন দেওয়ান গ্রুপ অর্থাৎ হেলাল মেম্বার গ্রুপ। দুই দফার সংঘর্সে প্রথমে আহত ৪ হলেও দ্বিতীয় দফায় আরো আহত হন ২ জন। দ্বিতীয় দফায় আহত জাকির ও রফিক ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছে বলে জানান তাদের স্বজনরা। আহত রফিকও জাকির ফকির গ্রুপের লোক বলে জানাগেছে।
এদিকে সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশে জেলা পুলিশ বাহিনীর সদস্য তৎপর রয়েছেন বলে জানান স্থানীয়রা। বর্তমানে শান্ত রয়েছে এলাকার পরিস্থিতি। এ রিপোর্ট (রাত ১১টায়) লেখা পর্যন্ত নতুন করে কোন প্রকার সহিংসতা যেন না ঘটতে পারে সে জন্য দুগ্রুপের দুজন যথাক্রমে হেলাল মেম্বার ও কালাম শিকদার পুলিশ হেফাজতে আছে বলে নিশ্চিত করেন ভোলা সদর থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন।
