সর্বশেষঃ

ভোলায় সাত ইউএনও’র নিরাপত্তায় আনসার মোতায়েন

ভোলার সাত উপজেলা নির্বাহী অফিসারদের বাসায় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৪ জন করে মোট ২৮ জন আনসার সদস্য মোতায়েন করেছে জেলা আনসার ভিডিপি। ভোলা আনসার ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ডেন্ট মোঃআহসান উল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা কমান্ডেন্ট মো: আহসানউল্লাহ বলেন, প্রাথমিকভাবে শুক্রবার বিকেল থেকে ভোলার সাত উপজেলার নির্বাহী অফিসারদের বাসায় নিরাপত্তা নিশ্চিত করতে চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনার পর পরই সরকার ভোলা সহ দেশের সকল জেলার উপজেলার নির্বাহী অফিসারদের নিরাপত্তা নিশ্চিতে ৪ জন করে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।