লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
হেল্প এন্ড কেয়ার আনন্দ পাঠশালা পরিদর্শন করলেন অভিনেতা রাশেদ সীমান্ত

মেঘনা পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে ওঠা “আনন্দ পাঠশালা” পরিদর্শন করেছেন নাটক অভিনেতা রাশেদ সীমান্ত। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকালে ভোলার তুলাতলীতে আনন্দ পাঠশালার অস্থায়ী ক্যাম্পাসে এসে শিশুদেরকে পড়ালেখার উৎসাহ দেন তিনি।পাশাপাশি তিনি শিশু শিক্ষার্থীদের মাঝে মাস্কও বিতরণ করেন।
অভিনেতা রাশেদ সীমান্ত শিশুদেরকে বলেন, আমি আসল হিরো নয়। তোমরাই আসল হিরো।কারণ, তোমাদের নদীর সাথে যুদ্ধ করে জীবন-যাপন এবং পড়াশোনা করতে হয়। কিন্তু সেটা আমাদের করা লাগেনি।আমরা তোমাদের মতো এতো যুদ্ধ করে পড়াশোনা করতে পারতাম না।তোমরা একটু চেষ্টা করলেই হতে পারবে পুলিশ অফিসার, শিক্ষক, ডাক্তার, অভিনেতাসহ আরও অনেক কিছু।
জানতে চাইলে হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা অমি আহমেদ বলেন, মহামারি করোনায় লকডাউন থাকায় সরকার ঘোষিত সকল স্কুল কলেজ বন্ধ। সেই সাথে আমাদের ভোলায় বেরিবাধে হেল্প এন্ড কেয়ার এর ছিন্নমূল শিশুদের আনন্দ পাঠশালা স্কুল বন্ধ রয়েছে। অধির আগ্রহে বসে থাকে কবে স্কুল খুলবে বইখাতা হাতে নিয়ে কবে পড়ত আসবে, পড়ার কথা শুনে ছুটে আসে খোলা মাঠে আকাশের নিচে বসে আনন্দ পাঠশালায় আনন্দ সহকারে পড়াশোনা করতে। বর্তমান যুগের টিভি অভিনেতা রাশেদ সীমান্ত এসেছেন আমাদের আনন্দ পাঠশালা অতিথি হয়ে ছিন্নমূল শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করতে। এভাবেই অসহায় সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে চাই আমরা। এ সময় উপস্থিত ছিলেন “হেল্প এন্ড কেয়ার” এর সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম শরীফ আহমেদ, সদস্য মাহি প্রমূখ।
উল্লেখ্য, “আনন্দ পাঠশালা” প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প এন্ড কেয়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে তোলে। প্রতি শুক্রবার সংগঠনটির সদস্যরা অস্থায়ী একটি বিদ্যালয়ের নিচতলা মেঝেতে কার্পেট বিছিয়ে পাঠদান দিয়ে থাকে। নিজেদের অর্থায়নে তারা এ কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়াও হেল্প এন্ড কেয়ার ভোলা জেলার প্রথম সামাজিক সংগঠন তারা বিভিন্ন সময়ে পরিবেশ স্বাস্থ্য খাদ্য সহ নানান বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি করে থাকে ইতিমধ্যে হেল্প এন্ড কেয়ারের কার্যক্রমে সাড়া জাগিয়েছে ভোলা জেলায়।
