ভোলায় বিজেপির উচ্ছ্বাস: খেয়াঘাট চৌরাস্তায় পথচারী ও স্থানীয়দের মিষ্টি বিতরণ
ভোলার পাঙ্গাশিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

ভোলার পশ্চিম ইলিশার পাঙ্গাশিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন হয়েছে। ২৬ আগস্ট বুধবার পাঙ্গাশিয়া এলাকার বাঘারহাট বাজারে এ এজেন্ট শাখার উদ্বোধন করা হয়। ফিতা কেটে এজেন্ট শাখার কার্যক্রম উদ্বোধন করেন ভোলা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ ফিরোজ উদ্দিন।
এ সময় তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এরপর থেকে বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব কার্যক্রমের পাশাপাশি ইসলামী কার্যক্রমও চালু করেছে। ইসলামী ব্যাংকের সেবা সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার বাঘারহাট বাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এখানকার মানুষ তাদের ব্যাংকিং কার্যক্রমের সকল কিছু এখন থেকে এই শাখার মাধ্যমে করতে পারবে। তাদেরকে আর দুর্ভোগ পেরিয়ে ভোলা শহরে যেতে হবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ভোলা শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ খায়রুল আনাম খান, চর পক্ষিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কার্যক্রমের পরিচালনায় থাকছে মেসার্স ফরাজী এন্টার প্রাইজ।
