৩৫ বছর ধরে পাকিস্তানের লাহোরে, ভোলার স্বজনদের খুঁজছেন হাজেরা
গাছ পড়ে বন্ধুজন স্কুলের টিনসেড ভবন ধ্বসে পড়েছে ॥ সরকারী অনুদান কামনা

বন্যার অতিরিক্ত পানির ফলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনসেড ঘর সম্পূর্ণ ধ্বসে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের পিছনের দুটি চাম্বুল গাছ স্কুলের উপর চেপে পড়লে ঘরটি সম্পূর্ণ দুমড়ে-মুছড়ে ভেঙ্গে পড়ে। ওই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন ও সহকারী প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদারসহ অফিস স্টাফ উপস্থিত ছিলেন।

সহ-প্রধান শিক্ষক জানান, ১৯৯৪ ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এ স্কুলে প্রায় সাড়ে ৫শত শিক্ষার্থী পড়ালেখা করে। করোনা ভাইরাসের কারণে শ্রেণী কার্যক্রম ন চলায় শিক্ষার্থী বা শিক্ষকের কোন ক্ষতি হয়নি। তবে এতে অপুরনীয় ক্ষতি হয়েছে।
প্রধান শিক্ষক জানান, প্রায় আড়াই ফুট থেকে ৩ ফুট পানি বিদ্যালয়ের মাঠ, রাস্তা-ঘাট ভরে যায়। এতে গাছের গোড়ার মাটি নরম হলে গাছ দুটি পড়ে স্কুল ঘর ধ্বসে যায়। তিনি আরো বলেন, অতি দ্রুত স্কুল গৃহ সংস্কার করতে হবে। যে কোন সময় শ্রেণী কার্যক্রম শুরু হতে পারে। তাই সরকারী সাহায্য পেলে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
এলাকাবাসী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সরকারী অনুদান পাওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করে ভোলা জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন। এ ব্যাপারে ভোলা জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস (চঃদাঃ) জানতে পেরে খোজ-খবর নেন।
