কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাউস সফর করলেন সাংবাদিকদের প্রতিনিধি দল
বীর মাতার সুস্থতা কামনায় ভোলায় দোয়া মোনাজাত

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগমের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার সাহেবের কাচারীর মোস্তফা কামাল জামে মসজিদে জুমআর নামাজ শেষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
অপরদিকে ঢাকার সিএমএইচ এ চিকিসাধীন মালেকা বেগমের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে বলে জানান ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে পরীক্ষা নিরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে মালেকা বেগমকে আশংকাজনক অবস্থায় ভোলা থেকে সেনাবাহিনীর তত্বাবধানে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়। ওই দিনই সিএমএসইচ এ ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন মালেকা বেগম।
