সর্বশেষঃ

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

বরিশাল রেঞ্জ’র জুলাই/২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়। আজ ১৮ আগস্ট বরিশাল রেঞ্জের অফিস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুককে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এবং ভোলা জেলার গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমানকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। তাদের এ সফলতায় সকলের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।
এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক এবং ভোলা জেলার গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান এর এ সফলতায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে দৈনিক ভোলার বাণী’র পুরো পরিবার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।