বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ভোলা প্রধান ডাকঘরের উদ্যোগে আলোচনা ও দোয়া মিলাদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ভোলা প্রধান ডাকঘরে এর উদ্যোগে পুষ্পস্তবক অপন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
ভোলা প্রধান ডাকঘর এর পোস্ট মাস্টার শ্যামল কান্তি ঘোষ এর সভাপত্বিতে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা সদর ও লালমোহন উপবিভাগের পোস্ট অফিস পরিদর্শক মোঃ ইমরান হোসেন, ভোলা প্রেসক্লাব এর কোষাধক্ষ সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ভোলা প্রধান ডাকঘরের সহকারি পোস্ট মাস্টার জনাব মোঃ সাহাবুদ্দিন সোহেল।
বক্তা গন বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে বিশদ আলোচনা শেষে বঙ্গবন্ধুর ও তাহার পরিবারের যাহারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন পোস্ট অফিস এর কমচারি জনাব মোঃ হুমায়ন করিব। এছাড়া জেলা প্রশাসকের কাযালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা জেলার ডাক কমকতা ও কমচারিগন পুষ্পস্তবক অপন করে শ্রদ্ধা নিবেদন করেন।
