সর্বশেষঃ

ভোলায় পানিতে পড়ে হোসেন এর মৃত্যু হাসান আহত।। এলাকায় শোকের মাতম

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালাপোল সংলগ্ন যমজ ভাই হোসেন (৬) পানিতে পরলে হাসান (৬) বাঁচাতে গিয়ে তিনিও আহত হয়েছেন।
বুধবার সকালে হাসান ও হোসেন এর নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে।
যজম দুই ভাই ওই এলাকার অহিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা দুই ভাই কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হোসেন কে মৃত্যু ঘোষনা করেন এবং হাসান কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেছেন।
ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের নায়েক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এই যজম দুই ভাইয়ের এক ভাইয়ের মৃত্যু আরেক ভাই হাসপাতালে এমন খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।