সর্বশেষঃ

অহিদুল হক দুলাল মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

ভোলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল হক শামীম এবং ভোলা বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ এর পিতা অহিদুল হক দুলাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। বুধবার ৫ আগস্ট ভোর ৫ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর ভোলা শহরের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অহিদুল হক দুলাল মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ব্যক্তিবর্গ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।