
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইকবাল হোসেন হাওলাদার ৫শ অসহায় দরিদ্র মানুষ খোঁজে তাদের মাঝে যার যার পছন্দের কার্লার দেখে শাড়ী লুঙ্গী বিতরণ করেছেন।
বুধবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে ইকবাল হাওলাদার তার বাড়ীতে এই শাড়ী লুঙ্গী বিতরণ করেন।
বর্তমান জনপ্রতিনিধিরা ক্ষমতায় থেকে ও জনগণের খোজঁ না নিলেও সাবেক এই জনপ্রতিনিধি প্রতি ঈদ উৎসবে এলাকার গরীব দুস্থ মানুষের খোজঁ নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন।
ইলিশা ৪নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার দুস্থ জয়নব বিবি বলেন, বর্তমান মেম্বারের কাছে ও আমরা এমন সুযোগ সুবিধা পায় না, যতটা সাবেক মেম্বারের কাছে পেয়েছি।
ইকবাল হাওলাদার বলেন, আমি মেম্বার নাই তাতে কি? এই ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলাম তো, সেই হিসেবে জানি, এলাকার কে দরিদ্র কে দুস্থ সেই ভাবে তালিকা করে স্বাস্থ্যবিধি মেনে ৫শ মানুষের মাঝে তাদের পছন্দের যার শাড়ী যার লুঙ্গী যে যেটা পছন্দ করেছে সেটাই দিয়েছি।
জনপ্রতিনিধির জন্য নয় এই সেবা সব সময় অব্যাহত থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন, শাহাবুদ্দিন ভুলাই, ছগির মাঝি, কাশেম মাতাব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।