সর্বশেষঃ

মনপুরায় একশত সোলার প্যানেল বিতরণ

ভোলার মনপুরায় গ্রাম ও চরাঞ্চল পর্যায়ে শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে মুজিব শতবর্ষে মসজিদ-মাদ্রাসা, মন্দির ও দুঃস্থদের মঝে একশত সোলার সিস্টেম প্যানেল বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। রোববার উপজেলা পরিষদের সামনে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উদ্যোগে এই সোলার প্যানেল বিতরন করা হয়। সোলার সিস্টেমের মধ্যে একশত ওয়ার্ট একটি প্যানেল, একটি ব্যাটারী, একটি ফ্যান, চারটি বাতি ও একটি মোবাইল সার্জার রয়েছে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম,পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মোকাম্মেল হক, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আমিমুল ইহসান জসিম সহ অন্যান্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।