লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ভোলায় ১ মাস ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

ভোলা সদর উপজেলার মারকাজুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইফাত হোসেন রায়হান (১৩) নামের এক ছাত্র ১ মাস দিন ধরে নিখোঁজ। পরিবার ও জিডি সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে মাদ্রাসা ছুটি থাকায় ইফাত বাড়ীতে অবস্থান করত। গত ২৪/০৬/২০২০ ইং তারিখ সন্ধ্যায় বাসা থেকে ঘুরতে বের হয়ে গভীর রাত পর্যন্ত আর বাসায় ফিরে আসে নি। এর পর থেকেই ইফাতের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে ২৭/০৬/২০২০ ভোলা থানায় ওই ছাত্রের বড় ভাই থানায় সাধারন ডায়েরী জিডি করেন।
ইফাতের বড় ভাই ইসতিয়াক বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা ইফাতকে উদ্ধারের চেষ্টা করছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি সাধারন ডাযেরী করা হয়েছে। ডায়েরী নং-১২৭৮, তারিখ- ২৭/০৬/২০২০ ইং। কেউ যদি ইফাতের সন্ধান পেয়ে থাকেন ০১৭৮৫০০২৮৬৫/০১৭৪৭১০১৩১৬ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
