সর্বশেষঃ

বাবার স্মৃতি ধরে রাখতে মাঠে কাজ করছেন ভেলুমিয়ার তরুন উদীয়মান নেতা লিটন মাল

বাবার স্মৃতি ধরে রাখতে মাঠে তরুন প্রজন্মদের নিয়ে কাজ করছেন ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুস সালাম মাল এর সুযোগ্য পুত্র ভেলুমিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল খায়ের লিটন মাল।
স্থানীয় সালাম চেয়ারম্যান বক্তবৃন্দরা বলেন, সালাম চেয়ারম্যান ছিলেন একজন আ’লীগ দলের নিবেদিত প্রাণ, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিক সৈনিক ও জননেতা সাবেক বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর স্নেহ ধন্য।
মরহুম সালাম চেয়ারম্যান এই অবহেলিত ভোলা থেকে বিছিন্ন তৎকালিন সময় ভেলুমিয়া ইউনিয়নটি তোফায়েল আহমেদ এমপির নির্দেশে তার মনের মত করে সাজিয়েছেন এবং বিছিন্ন ইউনিয়নটিকে দলের সকল সুযোগ সুবিদা নিয়ে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, কমিউনিটি ক্লিনিক, টিউবয়েল, কাচা রাস্তা পাকা করন, অপরাধ নির্মুলের জন্য একটি আধুনিক ফাঁড়িসহ বিভিন্ন রকম উন্নয়নমুলোক কাজ করে জন সাধারনের মধ্যে তিনি ভূয়সী প্রশংসা অর্জন করেছেন এবং করিয়েছিলেন তৎকালিন সময় কর্মীদের মধ্যে শক্তি ও সাহস সহ ঐক্যবদ্ধের মিলন ঘটিয়েছেন।
তরুন উদীয়মান নেতা ভেলুমিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল খায়ের লিটন বলেন, আমার বাবা সালাম তিনি এই ভেলুমিয়া ইউনিয়নটির সৌন্দর্য বর্ধনের ধারক এবং দলের কর্মি সহ সর্ব সাধারনের কাছে ছিলেন অত্যান্ত জনপ্রিয় ও জনবান্ধ আদর্শিক চেয়ারম্যান।
তাই তারই স্মৃতি ধরে রাখতে আমার নেতা বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব সাবেক শিল্প-বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের এমপি জননেতা তোফায়েল আহমেদ আমার বাবার স্মৃতি ধরে রাখতে আমাকে ভেলুমিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নির্বাচিত করেছেন। তারই ধারবাহিকতায় আমি আমার বাবার স্মৃতিকে আমার রাজনৈতিক ক্যারিয়ারে বহন করে ভেলুমিয়া বাসির অন্তরে জায়গা করে নিয়ে তাদের মাঝে বাবার স্মৃতি ধরে রাখতে চাই।
তিনি বলেন, যখন আমি আমার বাবার রাজনীতির আদর্শে আদর্শিত হয়ে রাজনিতি শুরু করেছি ঠিক তখনি একটি কুচক্রি মহল আমার পিছনে উঠে পরে লেগেছে এবং আমাকে আমার রাজনীতি থেকে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পিছন থেকে আমার বিরুদ্ধে অপপ্রচারসহ অসামাজিক কার্যাকালাপের মাধ্যমে রাজনৈতিকভাবে আমাকে দেওলিয়া করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে।
লিটন মাল একান্ত সাক্ষাৎকারে এ প্রতিবেদককে জানান ভেলুমিয়াবাসি আমার সাথে আছে, আমিও তাদের বিপদ আপদে সব সময় তাদের পাশে ছায়া হয়ে থাকবো। নির্বাচন নিয়ে কথা হলে তিনি জানান, দল যদি আমাকে আমার বাবার স্মৃতি ধরে রাখতে এবং এলাকার উন্নয়ন করতে নমিশন দেয় তাহলে আমি তরুন প্রজন্ম ও ভেলুমিয়ার সর্বস্তরের জনগনকে নিয়ে কাজ করতেছি এবং আগামিতে কাজ করে যাব। আ’লীগ সরকারের হাতকে শক্তিশালি করবো ইনশাল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।