সর্বশেষঃ

মনপুরায় অসহায় দেড়শত পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ভোলার মনপুরা উপকূলে কর্মহীন হয়ে পড়া অসহায় দেড়শত পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল আযহার উপহার সামগ্রী তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। বেলা সাড়ে ১১ টায় উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পরিষদে এই ঈদ উপহারের একটি করে প্যাকেট প্রত্যেককে দেওয়া হয়। ঈদ উপহারের প্যাকেটে ছিল, চিনি, সয়াবিন তেল, মশুরির ডাল, নুডুলস, সেমাই, সাবান ও লবণ।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ যুগ্ন সম্পাদক অলি উল্লা কাজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইলিয়াস মিয়া। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, প্রত্যেক ইউনিয়নে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।