ভোলায় অসহায় পরিবারের মাঝে নৌ-বাহিনীর উপহার সামগ্রী বিতরণ

ভোলায় আর্থ সামাজিক উন্নয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে নৌ-বাহিনীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট বাজারে অসহায় কর্মহীন পরিবারের মাঝে জালসহ পাচটি নৌকা, ও নয়টি ছাগল বিতরন করেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়ছাল বিন রশীদ।
এসময় উপস্থিত ছিলেন-লেফটেন্যান্ট কমান্ডার বাহাউদ্দিন সহ নৌ বাহিনীর অন্যান্য সদস্যরা।
এসময় লেফটেন্যান্ট কমান্ডার ফয়ছাল বিন রশীদ জানান, করোনা কালীন এই সময় সবচেয়ে কষ্টে জীবন যাপন করছে নিম্ন আয়ের মানুষরা। অনেকেই তাদের কর্ম হারিয়ে বেকার হয়ে পরেছে। কেউবা অর্থ কষ্টে জীবন যাপন করছিলো। তাই নৌ-বাহিনী এর পক্ষ থেকে যাচাই বাছাই করে এই পরিবারগুলোর মাঝে জালসহ নৌকা ভ্যান গাড়ি, ও ছাগল বিতরণ করা হয়েছে। তবে আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
