সর্বশেষঃ

ভোলায় সালওয়া অটো ফ্লাওয়ার মিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শতভাগ মান নিয়ন্ত্রণ রেখে ভোলায় সালওয়া অটো ফ্লাওয়ার মিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গতকাল বুধবার (৮ জুলাই) সকালে শহরের উত্তর রতনপুরে এ মিলের কার্যক্রম দোয়ার মাধ্যমে শুরু হয়। মাওলানা মোঃ বশির আহমেদের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন ভোলা খলিফা পট্টি ফেরদৌস জামে মসজিদের খতিব মাওলানা মজির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ অলিউর রহমান, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মোহাঃ মাকসুদুর রহমান, বিশিষ্ট ব্যাসায়ী মাহবুবুর রহমান হিরন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস, ডেইলি নিউ নেশন ভোলা প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এ,জেড,এম মনিরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

মিলের পরিচালক আল-আমিন জানান, দৈনিক ৮০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ একর জমির উপর খোলামেলা পরিবেশে মিলটি স্থাপন করেছি। এবং শতভাগ মান নিয়ন্ত্রণে রাখার নিশ্চয়তায় আমরা ব্যাবসা শুরু করেছি, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও আমাদের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।