যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস
রাজাপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

“পুলিশ জনতা জনতাই পুলিশ” এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ভোলার রাজাপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
আজ সকালে সামাজিক দূরুত্ব বজায় রেখে বিট পুলিশিং সভা করেন ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল।
এসময় শারিরীক দুরত্ব বজায় রেখে রাজাপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে পুলিশ অফিসার এস,আই, রতন কুমার শীল সভা পরিচালনা করেন। উপস্থিত ছিলেন রাজাপুর ইউ,পি চেয়ারম্যান মিজানুর রহমানসহ ইউনিয়নের গ্রাম পুলিশগন। উক্ত সভায় রাজাপুরের ভিবিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিবর্গ ও স্থানীয় মসজিদের ইমাম সাহেব উপস্থিত ছিলেন। সভায় বিট পুলিশিং এর কার্যক্রম ও সুফল শির্ষক আলোচনায় শ্রী রতন কুমার শীল বলেন সমাজ থেকে মাদক,সন্ত্রাস,ইভটিজিং,বাল্যবিবাহ সহ সমাজের অনৈতিক কার্যক্রম নির্মূল করতেই জেলা পুলিশের পক্ষথেকে আমরা আপনাদের সহায়তা সহযোগীতায় সমাজের অসঙ্গতিকে নির্মুল করে সুন্দর সাবলীল সুশিক্ষিত সমাজ গড়তে কাজ করে যাচ্ছি। এসময় তিনি সমাজের অসঙ্গতিপূর্ণ কাজের তথ্য প্রদান করে পুলিশকে সহায়তা করার জন্য একটি অভিযোগ বক্স পরিসদের বিট পুলিশিং এর অস্থায়ী কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখেন।
এসময় তিনি বর্তমান করোনা মহামারী থেকে সচেতনতা ও সতর্কতা বিষয়ে উপস্থিত সকলকে শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ করেন। পাশাপাশি যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কৃপায় এ মহামারী থেকে ক্ষমা ও মুক্তি কামনা করার আহবান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
