সর্বশেষঃ

গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদে ২১১ জন জেলেকে এ চাল বিতরণ করা হয়।

এ সময়ে উপস্তিত ছিলেন সহকারি মৎস্য কর্মকর্তা মিলন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মু.রাকিব মোল্লা ও পরিষদের সকল সদস্য, আ’লীগের সাধারন সম্পাদক মো. হানিফ গাজী, ইউনিয়ন মৎস্যজীবীলীগের সভাপতি মো.জামাল মাঝি উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।