সর্বশেষঃ

চ্যালেঞ্জ মোকাবেলায় রাজাপুরের চেয়ারম্যান মিজান খাঁন  

মেয়াদ বাড়লো স্থগিতাদেশের

মিজানুর রহমান খাঁন।

ভোলা সদর উপজেলার ১নং রাজাপুরের
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনকে জেলেদের চাল  বণ্টনে অনিয়মের দায়ে ২৩/৪/২০২০ সাময়িক বহিস্কার আদেশ প্রদান করেন স্থানীয়সরকার ও সমবায় মন্ত্রনালয়। আদেশে উল্লেখ্য যে কেন তাকে পুর্নঃবহিস্কার করা হবে না মর্মে ১০কার্য দিবসের মধ্যে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে জবাব দাখিলের আদেশও প্রদান করা হয় ঐ প্রজ্ঞাপনে। এ বিষয়ে বর্তমান করোনা ক্রাইসিসের কারনে ভার্চুয়াল কোর্ট সিসেস্টেমে এ্যাডভোকেট রুহুল কুদ্দুস ও এ্যাডভোকেট আক্তার রসুল চ্যালেঞ্জিং নটিফিকেশনের মেমো নং 46.00.0000.017.002-410 এর জবাব ৮/৬/২০২০ তাং দাখিল করেন। দাখিল কৃত পিটিশন নং 26of2020 প্রেক্ষিতে mr. Justice Enayetur Rahim (হাই কোর্ট ডিভিশন) সংশ্লিস্ট পক্ষের এ্যাডভোকেটদের মাধ্যমে আবেদন এ দস্তাবেজ অনুধাবন করে আদালত পুনরায় খোলার পরে আবেদনটি নিয়মিত বেঞ্চের সামনে রাখার আদেশ করেন। বর্তমানে মামলাটির ঘটনা ও পরিস্থিতি বিবেচনা করে ১৫/৬/২০২০ সংক্ষিপ্ত আবেদনটির মুলতবি শুনানির জন্য মেমো নং46.00.0000.017.002-410 ( সঙযোজন বি) তারিখ থেকে ৩০ দিন স্থগিত রাখার আদেশ প্রদান করেন।

এই বিষয়ে ভোলা সদর উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান বলেন আমি শুনেছি তার বহিস্কার আদেশ স্থগিত হয়েছে তবে আমি এমন কোন আদেশ পাইনি জেলা প্রশাসক পেয়েছে কিনা জানা নেই, মহামান্য হাই কোর্টের আদেশ পেলে নিশ্চিত হতে পারবো।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।