১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত: সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
প্রেমের টানে নোয়াখালীর মুন্নী ভোলার রাজাপুরে।। বয়সের জটিলতায় এখন পুলিশ হেফাজতে

চার মাসের প্রেমের সম্পর্কে নোয়াখালীর কন্যা মুন্নী (১৭) ছুটে আসেন প্রেমিক ওমর আলি(১৯)এর কাছে। ওমর আলি সদর উপজেলার রাজাপুরের ৩নং ওয়ার্ডের খোরশেদ বেপারির ছেলে। সরেজমিনে রাজাপুরের রামদাসপুর গিয়ে জানাযায় মুন্নি লক্ষিপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ১নং উত্তর চর মার্টিন গ্রামের আলি আহাম্মেদে ও মাতা ফাতেমা বেগমের প্রথমা কন্যা। মুন্নি ঢাকার মিরপুর ১০ এ একটি প্রাঃগার্মমেন্টস্ কোম্পানিতে সুইং অপারেটর হিসেবে চাকরী করতেন। বিগত চার মাস পুর্বে ওমর আলির সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, প্রেমের সম্পর্কে রেশ ধরে একে অপরকে ভালোবাসা বাসির তাগিদে মুন্নি চাকরি ছেড়ে বিবাহ বন্দনে আবদ্ধ হবার আশায় চলে আসেন ওমর আলির কাছে। ওমর আলিও সাদরে গ্রহন করে রাখেন মুন্নিকে এমনটা জানান মুন্নি।কিন্তু তাদের উভয়েরই বিবাহ উপযুক্ত বয়স না হবার কারনে স্থানীয়রা পুলিশ কে জানালে এ,এস আই মাইনুল তাদের দুজনকে ফাঁরিতে নিয়ে আসেন। এদিকে ইনচার্জ শ্রী রতন চন্দ্র শীল জানান আমি উভয়ের গার্ডিয়ানকে আসার আহবান করেছি তারা আসলে ভোলা সদর থানা অফিসার ইনচার্জ মহোদয়ের অনুমতি সাপেক্ষে বিষয়টি প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।
